Enter the password to Access

If you have any problem to Log In, contact us at Whatsapp

 


এখন, খুব ধীরে ধীরে মনোযোগ সহকারে সম্পূর্ণ কোর্সটি অধ্যায়ন করুন এবং হয়ে উঠুন একজন

"Pain Management Expert"


বলা হয় “Pain is the cry of hungry nerve for the want of better blood supply”  আমাদের সংবহনতন্ত্রই হলো সেই পথ যার মধ্যে দিয়ে অক্সিজেন এবং পুষ্টি শরীরের বাকি অংশে পৌছায়। আমাদের শরীরে মোট রক্তের পরিমাণ ৫ থেকে ৬ লিটার। এই পরিমাণ রক্ত সারা শরীরে প্রতি মিনিটে তিনবার করে প্রবাহিত হয়। যখন রক্ত প্রবাহ সীমিত হয়ে পরে, তখন ব্যথা বেদনা সৃষ্টিকারী উপাদানগুলি শরীরের নির্দিষ্ট অংশে জমা হতে শুরু করে। আর যখন শরীরের এই অংশগুলি পরিষ্কার না হয়, তখন সময়ের সাথে সাথে ব্যথা আরও বাড়তে থাকে। এই করনেই ব্যথা কমানোর জন্য প্রথম শর্তই হল ভালো রক্ত সঞ্চালন করা।



যখন আমাদের শিরায় পর্যাপ্ত পরিমাণে রক্ত ​​সঞ্চালিত হয়, তখন তা ব্যথাযুক্ত স্থানে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টের মতো নিরাময়কারী পুষ্টি উপাদান পৌঁছে দিতে সাহায্য করে এবং একই সাথে তরল পদার্থ, রাসায়নিক উত্তেজক ও বিপাকীয় পদার্থের মতো ব্যথার কারণ সৃষ্টিকারী উপাদানগুলো অপসারণ করে।


আবার, রক্তপ্রবাহ বৃদ্ধি পেলে তা যোজক কলাগুলোকেও প্রসারিত করে এবং শরীরের ব্যথাযুক্ত ও মেরামত প্রয়োজন এমন অংশগুলোতে রক্ত ​​পৌঁছাতে সাহায্য করে।


শরীরের ভালো রক্ত সঞ্চালনের জন্য পুষ্টিযুক্ত খাদ্য খাওয়ার পাশাপাশি ব্যায়াম, মালিশ, পর্যাপ্ত ঘুম ইত্যাদি বিধিগুলি একান্ত প্রয়োজন।


কিন্তু একজন Pain Management Expert হওয়ার জন্য যে বিষয়গুলি জানতেই হবে তা নীচের অধ্যায় গুলিতে আলোচনা করা হয়েছে।




এই প্রতিটি অধ্যায় ভালো করে অধ্যায়ন করুন এবং বার বার প্র্যাকটিস করতে থাকুন। বার বার বার বার প্র্যাকটিস আপনাকে পারফেক্ট করে তুলবে এবং পরিশেষে হয়ে উঠবেন একজন Pain Management Expert ।  যা এনে দিবে আপনার সম্মান, খ্যাতি এবং অর্থ – এই সবের বাইরে পাবেন এক আত্মতুষ্টি যার মূল্য – ‘ অমূল্য ‘ ।