কি করে আমরা ব্যথা অনুভব করি ?


ব্যথা একটি জটিল শারীরিক প্রক্রিয়া। নোসিসিপ্টর (Nocieceptors) বা ব্যথা গ্রাহক স্নায়ুগুলি ব্যথার বার্তা মস্তিষ্কে প্রেরন করে। যখন গ্রাহকগুলো উদ্দীপিত হয়, তখন তারা কোষের অভ্যন্তরে নিউরোট্রান্সমিটার নিঃসরণ করে। এই নিউরোট্রান্সমিটার হলো স্নায়ুতন্ত্রের রাসায়নিক ‘বার্তাবাহক’, যা স্নায়ু কোষগুলোর মধ্যে যোগাযোগ সহজ করে।

 


চিত্রে যেমন দেখা যাচ্ছে, এই বার্তাবাহকগুলো ব্যথার নিউরোট্রান্সমিটারগুলিকে গ্রাহক থেকে মেরুদণ্ডে এবং তারপর মস্তিষ্কের একটি অঞ্চল থ্যালামাসে ব্যথার সংকেত প্রেরণ করে। এরপর থ্যালামাস সেই ব্যথার সংকেতকে মস্তিষ্কের অন্যান্য অংশে প্রেরণ করে এবং আমরা ব্যথা অনুভব করি।  


মস্তিষ্ক ব্যথার তীব্রতা বাড়াতে বা কমাতে মেরুদণ্ড এবং স্নায়ুগুলিতে সংকেত পাঠাতে পারে। উদাহরণস্বরূপ, মস্তিষ্ক এন্ডোরফিন নামক প্রাকৃতিক ব্যথানাশক নিঃসরণের সংকেত দিতে পারে। আবার, মস্তিষ্ক এমন নিউরোট্রান্সমিটার নিঃসরণের নির্দেশ দিতে পারে যা ব্যথা বাড়ায়, অথবা এমন হরমোন নিঃসরণের নির্দেশ দিতে পারে যা আঘাতের প্রতিক্রিয়ায় রোগ প্রতিরোধ ব্যবস্থাকে জাগিয়ে তুলে।


সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা গেছে যে, মানুষের দেহে এই নিউরোট্রান্সমিটারের পরিমাণ ভিন্ন ভিন্ন থাকে, যা সম্ভবত ব্যাখ্যা করে, কিছু মানুষ অন্যদের তুলনায় বেশি বা কম ব্যথা অনুভব করে। আবার, কিছু জিনগত কারণে একজন ব্যক্তির ব্যথার অনুভুতিকে সম্পূর্ণ প্রভাবিত করতে পারে, সে এমন ব্যথা অনুভব করতে পারে যার কারণ কোনো ডায়াগনাস্টিক রিপোর্টে ধরা যায় না।